মানবপাচার থেকে র‌্যাবের সহায়তায় রক্ষা পেলো 'জাহাঙ্গীর'

'Jahangir'
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুন ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুন ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন
মানবপাচার থেকে র‌্যাবের সহায়তায় রক্ষা পেলো 'জাহাঙ্গীর'
কক্সবাজারের টেকনাফ পৌরসভার গোদারবিল এলাকা থেকে অপহৃত কিশোর উদ্ধার হয়েছে।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার গোদারবিল এলাকা থেকে অপহৃত কিশোর উদ্ধার হয়েছে। এঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, গত ১ জুন ২০২৫ দুপুরে টেকনাফ ৪নং সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মো: ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (১৪) নিখোঁজ হয়। এঘটনায় তার মা রহিমা খাতুন বাদী হয়ে টেকনাফ থানায় একটি ডায়েরী করেন। 

উক্ত ঘটনার প্রেক্ষিতে ২ জুন সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ গোদারবিল এলাকা হতে অপহৃত জাহাঙ্গীরকে উদ্ধার করা হয়। একই সাথে অপহরণকারী পানছড়িপাড়ার মৃত অলি আহমদের পুত্র মো: ইউনুসকে (৩২) গ্রেফতার করা হয়। 

প্রাথমিক তদন্ত  ও গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ও তার সহযোগীরা অপহৃতকে বিদেশে মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার মামলা দায়ের হয়েছে। যার নং-৯, ৩ জুন ২০২৫ইং, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২।