কক্সবাজারে পুষ্টিমান বৃদ্ধির কৌশল ও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ

'National Nutrition Week-2025'
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুন ২০২৫ ১০:৩২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুন ২০২৫ ১০:৩২ অপরাহ্ন
কক্সবাজারে পুষ্টিমান বৃদ্ধির কৌশল ও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ
কক্সবাজারে পুষ্টিমান বৃদ্ধির কৌশল ও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ

'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫' উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ জুন ২০২৫ এ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও কুইজ - তিনটি ইভেন্টের দুই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে নেন গোবিন্দ ভট্টাচার্য, নীলিমা দাস, শিহাব উদ্দিন, আব্দুল্লা, শাহারা জান্নাত ইকরা, তাওসিফ উল ইসলাম রাইয়ান, আহাদুল ইসলাম ও মাহফুজুর রহমান। যাদের প্রত্যেকেই জেলার বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যয়নরত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

শিশু-কিশোর, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস কক্সবাজারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার সর্বস্তরে পুষ্টিমান বৃদ্ধির কৌশল ও জনসচেতনতার সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।