সুবিধাভোগী হতদরিদ্র পরিবারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম

Distribution of rice
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জুন ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জুন ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন
সুবিধাভোগী হতদরিদ্র পরিবারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম
সুবিধাভোগী হতদরিদ্র পরিবারে জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ চক্র বৃদ্ধি করণে ২০২৫ জানুয়ারি-মে মাসের সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

গতকাল কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এবং ইউপি সদস্যবৃন্দ।

বিজয়বাংলা নিউজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, বিনামূল্যে এসব বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের সকল নাগরিক সেবা সহজভাবে গ্রহণের জন্য তিনি সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।