র‌্যাবের ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে ৫ অপহৃত উদ্ধার

5 kidnapped rescued
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জুন ২০২৫ ০৪:২০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ জুন ২০২৫ ০৪:২০ অপরাহ্ন
র‌্যাবের ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে ৫ অপহৃত উদ্ধার
র‌্যাবের ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে ৫ অপহৃত উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুরের চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, ৫ জুন রাতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর আভিযানিক দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে হোয়াইক্যং ইউনিয়নের কুদুমগুহা এলাকা হতে দীর্ঘ ৩৬ ঘন্টার সফল অভিযান শেষে অপহৃত ৫ জন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এর আগে ৩ জুন সকালে অজ্ঞাত অপহরণকারী কর্তৃক হোয়াইক্যং-শ্যামলাপুর সড়ক হতে এরা অপহরণের শিকার হয়। অপহরণের ঘটনাটি এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।