ঢাকাসহ ৭ টি অঞ্চলে ঝড়ের আভাস , নদীবন্দরকে ১ নম্বর সতর্ক

the weather
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ন
ঢাকাসহ ৭ টি অঞ্চলে ঝড়ের আভাস , নদীবন্দরকে ১ নম্বর সতর্ক
..... সংগৃহীত ছবি

ঢাকাসহ সাতটি অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সকালে দেওয়া পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।