কক্সবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপন

Holy Eid-ul-Adha
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুন ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুন ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন
কক্সবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপন
কক্সবাজার জেলায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

কক্সবাজার জেলায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রধান ঈদ জামাত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

সকালে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা দুই জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেন। প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় এই জামাতের আয়োজন করা হয়। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদ জামাত আদায়ে র্যাব ও পুলিশের নিরাপত্তা বেষ্টনী জোরদার ছিলো। চমৎকার আবহাওয়ায় ঈদ জামাত পরবর্তী পশু কোরবানির মধ্যদিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়।

জেলার প্রধান ঈদ জামাতে জেলাবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার মাঝে ছড়িয়ে দিক ত্যাগের মহিমান্বিত মনোভাব, বাড়ুক সহমর্মিতা, গড়ুক সৌহার্দ্য ও প্রীতির বন্ধন। ঈদ মোবারক।