মেট্রোরেলে মাস্ক বাধ্যতামূলক

Masks mandatory on Metrorail
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন
মেট্রোরেলে মাস্ক বাধ্যতামূলক
সংগৃহীত ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়েছে। আশঙ্কায় মেট্রোরেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (০৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে যাত্রীদের মাস্ক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে বার্তাটি প্রচার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

মূলত, মেট্রোরেলে প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সংক্রমণের ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, এবং প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী এমআরটি লাইন-৬ ব্যবহার করছেন প্রতিদিন হাজার হাজার যাত্রী।

এর আগে, ঈদের ফিরতি যাত্রায় সব যাত্রীকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।

দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। এরপরই আবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে সরকার।