স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

Khalilur Rahman
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন
স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
সংগৃহীত ছবি

ঢাকার সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন খলিলুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১০ জুন) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত খলিলুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার বাসিন্দা এবং ডাক্তার জলিলের ছেলে। তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পরিচালক (মার্কেটিং) পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, পারিবারিক কলহের জেরে সোমবার (৯ জুন) স্ত্রী খুশবু রহমানের সঙ্গে ঝগড়া হয় এবং তিনি বাবার বাড়ি চলে যান। গভীর রাতে খলিলুর রহমান তাকে ভিডিও কল করেন। ভিডিও কলের সময় স্ত্রীকে লাইভেই রেখে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্ত্রী বিষয়টি পরিবার ও পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।