মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রির মৃত্যু
Raj Mistry dies of electrocution
কক্সবাজার মহেশখালীতে রাজ মিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারস্থ পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মধুয়ার ডেইল এলাকার নেহাল উদ্দীনের সন্তান।
গতকাল সন্ধ্যায় বিজয়বাংলা নিউজকে মহেশখালী নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার জানান, পূর্ব ফকিরাঘোনা এলাকায় একটি নির্মাধীন বাড়িতে রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করে।