এপিবিএন এর অভিযানে ইয়াবাসহ আটক ১
Arrested with Yaba 1
৯ এপিবিএন, চট্টগ্রাম এর অপারেশনাল ও ইনটেলিজেন্স টিম নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে অভিযান চালিয়ে ১৭০ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকেলে পরিচালিত অভিযানে ভোলা চরফ্যাশন থানাধীন আমিনাবাদের মোঃ শাহজাহানের ছেলে ফয়সাল (১৯) আটক করা হয়।
ধৃত ফয়সাল বর্তমান বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদ নগর তৈয়বিয়া হাউজিং সোসাইটির হামিদের ভাড়াটিয়া। আটক ফয়সালের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।