বাক প্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার মূলহোতা নুরুল ডাকাত গ্রেফতার

Nurul robber arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুন ২০২৫ ০৮:০৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুন ২০২৫ ০৮:০৬ অপরাহ্ন
বাক প্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার মূলহোতা নুরুল ডাকাত গ্রেফতার
বাক প্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার মূলহোতা নুরুল ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ মোচনী রেজিস্টার্ড ক্যাম্পের চাঞ্চল্যকর বাক প্রতিবন্ধী আলমগীরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা মামলার মূলহোতা নুরুল আমিন প্রকাশ নুরুল আলম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বিগত ১৬ জুন ২০২৫ দুপুরে আলমগীর (১৮) টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিকাশ মোড়ে আজিরনের দোকানের সামনে অবস্থান করাকালে উক্ত নুরুলসহ অপরদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ডাকাত তার হাতে থাকা ওয়ান শুট্যারগান (বন্দুক) দিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তার বুকের পাজরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে সংঘবদ্ধ অপরাধীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আশপাশের লোকজন গুলিবিদ্ধ আলমগীরকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওইসব হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় টেকনাফ থানায় মামলা রুজু হওয়ার পর র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ জুন রাতে র‌্যাব-১৫ সদর এর আভিযানিক দল কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা নুরুল ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার নুরুল ডাকাতের বিরুদ্ধে টেকনাফ থানায় অপর একটি হত্যা মামলাসহ আরো ২টি মামলা রয়েছে।