সরদা পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Closing parade of the 168th TRC batch
নিজস্ব প্রতিবেদক: ২২ জুন ২০২৫ ০২:৩৭ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২২ জুন ২০২৫ ০২:৩৭ অপরাহ্ন
সরদা পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১৬৮তম টিআরসি ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে  বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১৬৮তম টিআরসি ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) সকালে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ব্যারিস্টার মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রশিক্ষণে ৩৫৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মো. সাব্বির হোসেন বেস্ট টিআরসি ও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ মো. রকি হাসান এবং বেস্ট শ্যুটার মো. নুরনবী মিয়া নির্বাচিত হন। এ সময় প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা এবং রাজশাহী বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ রাজশাহী ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টিআরসিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।