প্রধান উপদেষ্টা

এসময় ঐক্যবদ্ধ থাকতে হবে

Dr. Muhammad Yunus
অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৫ ০৯:১২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৫ ০৯:১২ অপরাহ্ন
এসময় ঐক্যবদ্ধ থাকতে হবে
.....সংগৃহীত ছবি - ফোকাস বাংলা নিউজ

বাংলাদেশিরা খুব সংকটপূর্ণ মুহূর্ত পার করছেন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (২২ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে আছে। ঐক্যবদ্ধভাবে এই সময় পার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম।

এ সময় তিনি আরও জানান, বিচার বিভাগকে স্বাধীন করার জন্যই সংস্কার দরকার। 

প্রধান উপদেষ্টা আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বর্তমান বাংলাদেশ পেয়েছে জাতি। প্রতিটি জাতিই পরিবর্তনের সুযোগ পায়। বাংলাদেশের এই সুযোগ হয়ত আর কখনো আসবে না, তাই এর সদ্ব্যবহার করা উচিত।

অতীতের বাধা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে সমন্বিত প্রচেষ্টার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 

অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সরকার সেই পরির্বতনের কথা বলে, যেটি শক্তিশালী গণতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠিত করবে। জুলাই অভ্যুত্থান শুধু শাসনের পরির্বতন নয়, বরং অধিকারের দাবিতে অভ্যুত্থানে অংশ নিয়েছে সারা দেশের মানুষ।

সূত্র :   বাংলাস্কুপ