চেয়ারম্যান শাহাজাহান গ্রেপ্তার
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন রাত ১টায় চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ।
সূত্র জানায়, শাহাজাহান দায়িত্বকালিন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজেকে জাহির করেন। জুলাই আন্দোলনের সময় তিনি কমলের সঙ্গে থেকে অস্ত্রসহ হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে অনেক ছাত্র-জনতা আহত হন। এছাড়া ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্নজনকে দিয়ে বেশ কিছু মামলা করে হয়রানি করারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
বিজয়বাংলা নিউজকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইলিয়াস খান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে চকবাজার এলাকা থেকে শাহাজাহানকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, শাহজাহান খুরুশকুল কুলিয়া পাড়ার বাসিন্দা। আওয়ামী পতনের শেষ সময় পর্যন্ত তিনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার পিতা আবু বক্করও জীবদ্দশায় চেয়ারম্যান ছিলেন।