এইচএসসি পরীক্ষা

প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৮৬৭ শিক্ষার্থী

HSC Exam
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৫ ০৮:০৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৫ ০৮:০৮ অপরাহ্ন
প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৮৬৭ শিক্ষার্থী
...সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই রাজশাহী শিক্ষা বোর্ডের ১ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী অনুপস্থিত থেকেছেন। পরীক্ষা দিতে তারা ফরম পূরণ করেছিলেন। তবে তারা পরীক্ষা দেননি। বৃহস্পতিবার পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের এক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, প্রথম দিনের বাংলা প্রথম পত্রে রাজশাহী বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৯ হাজার ৮৫৮ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৯১ জন।

রাজশাহীর ৪৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৪ জন, নাটোরের ১৮২ জন, নওগাঁর ২১৪ জন, পাবনার ২১৭ জন, সিরাজগঞ্জের ৩২৮ জন, বগুড়ার ২৪৯ জন ও জয়পুরহাটের ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।

বিভাগের ২০৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ফিরোজ আহমেদ নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফিরোজ মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে রাজশাহীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোফাখখারুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সতর্কতায় পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।