টেকনাফে যৌথ অভিযানে লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

2 arrested with Yaba
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ জুন ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ জুন ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
টেকনাফে যৌথ অভিযানে লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফের মনতলিয়া এলাকায় র‌্যাব-১৫ এবং কোস্টগার্ড এর সমন্বয়ে যৌথ অভিযানে ১,২০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদ পাওয়া যায় টেকনাফ বাহারছড়া ইউপির মনতলিয়া এলাকায় কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং কোস্ট গার্ড এর অভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতার মাদক কারবারীরা হল শফি উল্লাহ (৪৫), পিতা-মৃত আবুল কাশেম ও নুরুল বশর (৩৮), পিতা-মোহাম্মদ আলী, মনতলিয়া, ২নং ওয়ার্ড, বাহারছড়া, টেকনাফ।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-৬৩, ২৭ জুন-২০২৫খ্রিঃ।