বিজিবির অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক
2 Rohingya women arrested with Yaba
রোহিঙ্গা নারীরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। বিশেষ করে মাদক কারবারে। এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক হয়েছে।
বিজয়বাংলা নিউজকে বিজিবি জানিয়েছে, গতকাল কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপির আভিযানিক দল হাজমপাড়া থেকে ইয়াবাসহ ওই ২ রোহিঙ্গা নারীকে আটক করে। তাদের কাছ থেকে ৯০,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।