জাহাজপুরা ঘাট দিয়ে নৌকায় পাচার হচ্ছিল ইয়াবা

Yaba was being smuggled by boat through Jahazpura Ghat
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০১ জুলাই ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০১ জুলাই ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
জাহাজপুরা ঘাট দিয়ে নৌকায় পাচার হচ্ছিল ইয়াবা
জাহাজপুরা ঘাট দিয়ে নৌকায় পাচার হচ্ছিল ইয়াবা

কক্সবাজারের টেকনাফ সদরের বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম জাহাজপুরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, র‌্যাবের মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদ পাওয়া যায় বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে জাহাজপুরা ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় করে ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকাটি উদ্ধার করে।