এলপি গ্যাসের দাম কমল ৩৯ টাকা

LP gas price
অনলাইন ডেস্ক : ০২ জুলাই ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ০২ জুলাই ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
এলপি গ্যাসের দাম কমল ৩৯ টাকা
......সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৪ টাকা। আগের দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা। কমানো হয়েছে ৩৯ টাকা।

জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।