দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই জন নিহত

Two people were killed
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন
দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই জন নিহত
......সংগৃহীত ছবি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।