ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

Jobs at US-Bangla Airlines
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ......সংগৃহীত ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি অথবা সমমান পাস

অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতা

উচ্চতাঃ সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি প্রার্থীদের।

BMI (বডি মাস ইনডেক্স) ১৮ - ২৫ এর মধ্যে থাকতে হবে।

শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারীপ্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

এয়ারপোর্টের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে।

দায়িত্বসমূহ –

এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগপত্র, পণ্য, মেইল লোড/আনলোড করা।

প্রয়োজন মোতাবেক হুইলচেয়ার পরিচালনা করা। 

ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা।

এয়ারপোর্ট এর অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা। 

যাত্রীদের মালামালের যেকোনো ধরণের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্খিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এবং সংশিষ্ট কর্মকর্তাকে জানানো।

সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: বিমানবন্দরে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো  বিমানবন্দরে 

বেতন: ১৬,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রতি মাসডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার। যেসব স্টেশনে খাবার দেওয়া হবে না সেখানে খাবারের ভাতা বাবদ ১,৫০০/- প্রদান করা হবে। প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৫