কুমিল্লায় এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

3 people beaten to death
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৩ জুলাই ২০২৫ ১২:৫২ অপরাহ্ন
কুমিল্লায় এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।......সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- রুবি, রাসেল ও জোনাকি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধর করে। পরে ঘটনাস্থলে তিনজনকে পিটিয়ে হত্যা করে জনতা। ওসি মাহফুজুর রহমান আরো বলেন, “ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”