ভয়েজ ফর চেঞ্জ প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি বিষয়ক প্রশিক্ষণ

Voice for Change Project
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ জুলাই ২০২৫ ০৯:১০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ জুলাই ২০২৫ ০৯:১০ অপরাহ্ন
ভয়েজ ফর চেঞ্জ প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি বিষয়ক প্রশিক্ষণ
ভয়েজ ফর চেঞ্জ প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি বিষয়ক প্রশিক্ষণ

খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশ কর্তৃক আয়োজিত দাতা সংস্থা এসডিসি ও কানাডা দূতাবাস আর্থিক সহযোগিতায় ভয়েজ ফর চেঞ্জ প্রকল্পের মাধ্যমে সুশীল সমাজের প্রতিনিধিদের  নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩ জুন সকালে কক্সবাজার সদর উপজেলার বিআরডিবি হলরুমে উক্ত প্রশিক্ষণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পালস বাংলাদেশ এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, কক্সবাজার সদর পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কক্সবাজার উইমেন্স চেম্বার্স অফ কমার্স সভাপতি জাহানারা ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন প্রধানগণ। তারমধ্যে বহুমুখী সমবায়, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার, তরুণ তরুণী যুব সংঘ, উপকূলীয় ইয়ুথ ফোরাম, জি এন্ড কে বি এস, জুপাপ, একতা যুব ক্লাব, জাগো যুব সমাজ কল্যাণ সংস্থা, ডিএলডিসি কক্সবাজার, সুখের ঠিকানা, যুব উন্নয়ন ফোরাম, পালস ইয়ুথ  ক্লাব, মানব পাচার প্রতিরোধ ফোরাম ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 

প্রশিক্ষণ সহায়ক হিসেবে ছিলেন মোহাম্মদ আবু ছালাম, জেলা প্রকল্প কর্মকর্তা, বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন, ভয়েস ফর চেঞ্জ প্রকল্প, প্রকল্প কর্মকর্তা, খান ফাউন্ডেশন কক্সবাজার। 

প্রকল্পের উদ্দেশ্যসমূহ : ১. গভর্নেন্স, ফাইনান্স, পরিবিক্ষণ, এবং প্রযুক্তি অধিগ্রহণের উপর প্রশিক্ষণের মাধ্যমে সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি। ২. জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক প্রচারণা, নারী নেত্রীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীদের নেতৃত্বে বিকাশ এবং সরকারি পরিষেবাগুলি পর্যবেক্ষণের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করা। ৩. স্থানীয় ও জাতীয় পর্যায়ে নীতি পরিবর্তনের লক্ষ্যে অ্যাডভোকেসি প্রচেষ্টায় নারী ও যুব সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতা করা। 

প্রকল্পের প্রেক্ষাপট :  স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে কর্ম এলাকায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন। সীমিত নাগরিক অধিকারের বিস্তৃতি লিঙ্গ সমতা শক্তিশালী নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জলবায়ু পরিবর্তনের ঝুকি হ্রাস প্রস্তাবিত প্রকল্পের লক্ষ্য এই সমস্যাগুলি মোকাবেলা করা। 

উল্লেখ্য যে, খান ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচটি স্থানীয় সহযোগী সংস্থার সহযোগিতায় ২০২৫ সাল থেকে জুন ২০২৭ সাল পর্যন্ত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৫টি জেলার ২০টি উপজেলার ১৭৪টি ইউনিয়নে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।