পবায় সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক বদলী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Nasrin Alam and Palash Uddin
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুলাই ২০২৫ ০৯:২১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুলাই ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
পবায় সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক বদলী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পবায় সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক বদলী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পবায় উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোসা: নাসরিন আলম এবং মোহা: পলাশ উদ্দিন এর কর্মস্থল বদলী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদায়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা সমবায়  কার্যালয় ও সমবায়ীদের পক্ষ থেকে বিদায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা সমবায় অফিসার মো: সুলতানুল ইসলাম। এসময় তাদের ভবিষ্যত ও পরবর্তী কর্মস্থলের সাফল্য কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো: মামুন-উর-রশিদ, অপরাজিতা মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি ও জয়িতা নারী মোসা: রহিমা বেগম, বড়গাছি মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মনিরা বেগম, হ্যাপি সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি মো: ইউসুফ আলী চৌধুরী প্রমূখ। 

উল্লেখ্য মোসা: নাসরিন আলম ২০২২ সালে উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে যোগদান করেন, তার পরবর্তী কর্মস্থল পুঠিয়া উপজেলা সমবায় কার্যালয় এবং মোহা: পলাশ উদ্দিন ২০২২ সালে উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে যোগদান করেন তার পরবর্তী কর্মস্থল মোহনপুর উপজেলা সমবায় কার্যালয়।পবায় সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শকের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।