যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হতাহত ১২

Bus loses control and falls into ditch
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুলাই ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুলাই ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হতাহত ১২
-------------সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনায় নিহত দুইজনের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের লাশ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। ঘ'টনাটি তাৎক্ষণিক চিরিংগা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টারও বেশি উদ্ধার তৎপরতা চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়। বাসের যাত্রীরা কমবেশি আহত হয়েছেন। সেখানে ৩ জনের অবস্থা গুরুতর আছে। 

বিজয়বাংলা নিউজকে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিচয় সনাক্তের জন্য পরিবারকে খবর পাঠানো হয়েছে। মরদেহ দুইটি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরা চিকিৎসাধীন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।