ঢাকায় নানা আয়োজনে ১৭০ তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন
ঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭০ তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন হয়েছে। ভারতীয় উপমহাদেশে ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ শে জুন নায্যতা প্রতিষ্ঠার স্বপ্ন সারথী সাঁওতাল নেতা সিধু- কানুর নেতৃত্বে বর্তমানে সাঁওতাল পরগণান ভগনাডিহি পান্তরে বিশাল জনসভায় স্বরাজের ঘোষণা করেছেন এবং সাথে ৭ জুলাই পাঁচকাঠিয়ার রাকশী বটমূলে এই হুলের সূচনা হয়। ইতিহাসে এইটি সাঁওতাল বিদ্রোহ দিবস নামে পরিচিত। বৈচিত্র প্রাণ- প্রকৃতি, বহু জাতি-গোষ্ঠী-লিঙ্গ-সম্প্রদায়-ভাষা সাংস্কৃতির মানুষের দেশ বাংলাদেশ ।
এই বিচিত্র আমাদের সৌন্দর্য ও প্রান শক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংবিধানের প্রস্তাবনায় সকল মানুষ বৈচিত্রতা এবং সম্প্রীতির সাথে সমমর্যাদা ও সমতা, ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকারই উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর আয়োজনে মহান বিদ্রোহ দিবস অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ৪ই জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহী দিবসের শোভাযাত্রা বের হয়ে শাহবাগ ঘুরে একই স্থানে মিলিত হয়। বৈকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরায়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মি: বদন র্মুমু। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এএল আরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগেরসহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার কর্মী আদিবাসী লেখক ও গবেষক মিথুশিলাক র্মুমু, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাঁওতালদের নিজস্ব কালচারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।