৩০০ শ্রমিকের টিএ/ডিএ বিল আত্মসাৎ রেল কর্মকর্তার

300 workers' TA/DA bills embezzled
আবুল কালাম আজাদ ০৫ জুলাই ২০২৫ ০৬:১১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ০৫ জুলাই ২০২৫ ০৬:১১ অপরাহ্ন
৩০০ শ্রমিকের টিএ/ডিএ বিল আত্মসাৎ রেল কর্মকর্তার

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদুল আজহার আউট টান সফল করতে শ্রমিকদের নিরলস শ্রম ও স্বার্থকতায় রেলের চাকা সচল রাখতে যারা অগ্রণী ভুমিকা রেখেছিল, যাদের শ্রমে ঈদের আউট টান আশার আলো দেখিয়েছিলো, সেই শ্রমিকদের পেটে লাথি মেরে ঈদের মাসে মে(-২০২৫),৩০০ তিনশ জন কর্মচারীর টিএ/ডিএ বিল কেটে প্রায় ৬ লক্ষ  টাকা আত্মসাৎ করেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক "শাহ সুফি নুর মোহাম্মদ'' একজন রেল শ্রমিক চাকুরীকালীন গাড়ি আউট টান প্রতি পূর্বের নিয়মানুযায়ী বেজ মাফিক গাড়ি পৌছানোর প্রয়োজনে আউট স্টেশন বুক অর্থাৎ টিএ/ডিএ বিল প্রাপ্য হন। যা পূর্বের নিয়মানুযায়ী ০৩ দিন বলবৎ ছিলো।

কিন্তু বর্তমান বিভাগীয় তত্বাবধায়ক নুর মোহাম্মদ ঈদুল আজহার মে-২০২৫ মাসকে কেন্দ্র করে শ্রমিকদের জমা টিএ/ডিএ বিল পরিপূর্ণ ভাবে বন্টন না করে, তিনি তার অসৎ ক্ষমতার প্রয়োগ করে ৩ দিনের নায্য বিল কর্তন করে ২ দিনে বরাদ্দ করেন।

যা ক্ষমতার অপব্যবহার করে, ৩০০ জন শ্রমিকের থেকে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহ করে তার শতভাগ প্রমাণ মিলেছে।

আরও একটি বিষয় দৃশ্যমান হয়েছে নতুন করে তিনি সব গাড়িতে শ্রমিকদের আউট স্টেশন বুক না দিয়ে, ফাঁকা গাড়ি বেজে পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এতে স্পষ্ট বোঝা যায় টাকা হাতানোর বড় ধরনের এাটি ফাঁদ বা চক্রান্ত তিনি করে যাচ্ছেন।তার এই অসৎ উপায়ে টাকা হাতিয়ে নেয়ার সহযোগী হিসেবে কাজ করে টিম একাউন্টস ও ডিএফএ সৈয়দপুর। এর ফলে কারখানা জুড়ে চলছে শ্রমিক অসন্তোষ ও কাজে অনীহা।

সরকার ও মন্ত্রণালয়ের কাছে ভুক্তভোগী শ্রমিকরা আবেদন জনিয়েছেন,বিষয়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধী ও অর্থ আত্মসাৎকারী নুর মোহাম্মদের বিচার করে, শ্রমিক স্বার্থ বিবেচনায় নিয়ে রেলের চলমান প্রক্রিয়াকে সহজ করবেন।