রাজশাহীতে উল্টো রথযাত্রা উৎসব শেষ হলো

Reverse chariot ride
নিজস্ব প্রতিবেদক : ০৫ জুলাই ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৫ জুলাই ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন
রাজশাহীতে উল্টো রথযাত্রা উৎসব শেষ হলো
রাজশাহীতে উল্টো রথযাত্রা শেষ হলো

রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের উল্টো  রথযাত্রা পালিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা উৎসব । ৫ জুলাই শনিবার শেষ হলো রথযাত্রা উৎসব । নগরীর  রেশমপট্টি ইসকন মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করের ভক্তরা। হিন্দু , বৌদ্ধ, কল্যান ফ্রন্ট রাজশাহী মহানগরীর রথযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।

বোয়ালিয়ার রথবাড়ি থেকে রথের যাত্রা শুরু হয়ে কুমারপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। রথ যাত্রা ছাড়াও হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ এর আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকদের মতে শ্রী,জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষ নানা সমস্যা থেকে মুক্তি লাভ করে । এ বিশ্বাসে রথযাত্রা উৎসব হয় ।

এ দুই উৎসবকে ঘিরে বসে মেলা। মেলায় বাহারি শিশু খেলনা, মাটির তৈরি তৈজসপত্র, নানা পদের মিষ্টি, কাঠের তৈরি ঘর গৃহস্থালির জিনিসপত্রের দোকান বসে ।এই মেলাই ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় নানা বয়সি মানুষের উপস্থিতি ছিল ।