জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজারের কর্মশালার সুশৃঙ্খল ও ধারাবাহিকতা

The orderliness and continuity of the Cox's Bazar workshop
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জুলাই ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ জুলাই ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ)  কক্সবাজারের কর্মশালার সুশৃঙ্খল ও ধারাবাহিকতা

জামিয়াতুল ইমাম মুসলিম রাহ. কক্সবাজার কর্তৃক আয়োজিত বিশেষ আরবি ভাষা শিক্ষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে।

শনিবার ৫ জুন কর্মশালার ষষ্ঠ দিন এবং প্রথম সেশনটি পরিচালনা করেন সম্মানিত মেহমান, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গবেষক শায়খ ড. হাসান ইবনে নাসির আল ওয়ালী হাফিজাহুল্লাহ।

তিনি তার দারসে আলোচনা করেন আরকানুল ঈমান তথা ঈমানের ছয়টি মৌলিক ভিত্তির ওপর। প্রতিটি ভিত্তির পেছনে কুরআন ও সহীহ হাদীস থেকে অকাট্য দলীল উপস্থাপন করে শিক্ষার্থীদের হৃদয়গ্রাহী ব্যাখ্যা প্রদান করেন।

তিনি ঈমানের শাখা-প্রশাখা নিয়ে আলোচনা করেন। প্রসিদ্ধ হাদীসের আলোকে বলেন যে, “ঈমানের শাখা রয়েছে ৭০টিরও অধিক। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো- لا إله إلا الله (আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই) এই বাক্যর সাক্ষ্য প্রদান, এবং সর্বনিম্ন শাখা হলো- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।”

সাহাবায়ে কেরামের ঈমানী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বিশেষ করে তরুণ সাহাবীদের মধ্যে যেমন : আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) ও আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) — এদের ঈমান, জ্ঞানার্জন ও ইসলামী সচেতনতার গভীরতা আলোচনা করেন।

পাশাপাশি তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবীদের ঈমানের দৃঢ়তা, তাদের আল্লাহর প্রতি নির্ভরতা ও রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসার দৃষ্টান্ত তুলে ধরেন, যা শিক্ষার্থীদের হৃদয়ে গভীর রেখাপাত করে।

এই গুরুত্বপূর্ণ দারসটি প্রশিক্ষণার্থী ছাত্রদের মনে ঈমানের মৌলিক বিষয়সমূহ এবং তার শাখা-প্রশাখা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করে, একইসাথে একটি ঈমানদার ও নৈতিকভাবে দৃঢ় জীবন গঠনের প্রেরণা জোগায়।