১০ মহরম বিশ্ব শহীদ দিবস উদযাপন

10th Muharram World Martyrs' Day
নিজস্ব প্রতিবেদক: ০৬ জুলাই ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ জুলাই ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
১০ মহরম বিশ্ব শহীদ দিবস উদযাপন
১০ মহরম বিশ্ব শহীদ দিবস উদযাপন

ভাব গম্ভীর পরিবেশে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস (আশুরা) উপলক্ষে বিশ্ব বাংলা ফাউন্ডেশন ও আহলে বাইতের আয়োজনে ( ৬জুলাই রবিবার সকাল ৯: ৩০ টাই) রাজশাহী মহানগরীর রেল গেট বিন্দুর মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়  । নারী , শিশু, পুরুষের সম্মিলিত এই র‌্যালিটি নানা শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে আসার পর বিশ্ব বাংলা ফাউন্ডেশনের সভাপতি ডঃ হাসান রাজার পরিচালনায় আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয় । দিনটির তাৎপর্য নিয়ে তিনি ছাড়াও বক্তব্য রাখেন তাজুল ইসলাম ভান্ডারি, আনসার ভান্ডারি, সাংস্কিৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু প্রমুখ ।

মোনাজাত শেষে তাবারক বিতরন করা হয় । এ পর্ব শেষে হযরত শাহ্ মখদুম রুপোশ (রাহঃ) ও হযরত শাহ্ তুরকান (রাহঃ) মাজার শরীফে দোয়া এবং গিলাপ প্রদান করা হয় ।বিকেলে নগরীর ছোট বনগ্রাম এলাকায় আলোচনা ও প্রমান্য চলচিত্র প্রদর্শিত হবে । বিভিন্ন দরবার শরীফ, প্রতিষ্ঠান ও পারিবরিক ভাবে দিনটি পালিত হচ্ছে ।  দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি ।