শাহপরীরদ্বীপ জেটি ইজারা নিয়ে অপপ্রচার

Misinformation about Shahparirdip Jetty lease
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৭ জুলাই ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৭ জুলাই ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
শাহপরীরদ্বীপ জেটি ইজারা নিয়ে অপপ্রচার
.........সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ জেটিতে ইজারা ছাড়া টোল আদায় করা হচ্ছে বলে অপপ্রচার চলছে। এ সংক্রান্ত খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতা আনোয়ার হোসেন বাপ্পি।

বিজয়বাংলা নিউজে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, শাহপরীরদ্বীপ জেটির ইজারার বিষয়ে সম্প্রতি কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এতে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে।

বর্তমানে কক্সবাজার জেলা পরিষদের মালিকানাধীন শাহপরীরদ্বীপ জেটির ইজারা সংক্রান্ত নোটিশ প্রকাশ হলে, নিয়ম অনুযায়ী ইজারাদাররা ইজারা সম্পন্ন করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহেদ হোসেন উক্ত জেটির ইজারা লাভ করেন।

পরবর্তীতে কয়েকজন ইজারাদার জেলা প্রশাসনে অভিযোগ করলে, জেলা পরিষদ প্রথম দফার ইজারা বাতিল করে নতুন নোটিশ জারি করে। ওই নোটিশের কার্যকারিতা হাইকোর্টে রিটের মাধ্যমে চ্যালেঞ্জ করা হলে, হাইকোর্ট ডিভিশন ছয় মাসের জন্য ইজারা বাতিলের কার্যকারিতা স্থগিত করেন।

এই প্রেক্ষাপটে জেলা পরিষদ সরকারের রাজস্ব আদায়ে একজন অফিস স্টাফের মাধ্যমে চিঠি ইস্যু করে এবং আমাকে স্থানীয় প্রতিনিধি হিসেবে সহযোগিতার জন্য একটি চিঠি দেয়। আমি জেলা পরিষদের পক্ষে নিয়ম অনুযায়ী টোল আদায়ে সহায়তা করি এবং আদায়কৃত টোল জেলা পরিষদের সরকারি তহবিলে যথাযথভাবে জমা প্রদান করি।

কিন্তু, স্থানীয় একটি কুচক্রী মহল, যারা দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন সুবিধা ভোগ করে আসছিল, বর্তমানে তারা সেই সুবিধা হারিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে আমি তীব্র প্রতিবাদ জানাই।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই—এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি, দৈনিক সমকালসহ অন্যান্য গণমাধ্যমের প্রতি অনুরোধ—তাদের পেশাদারিত্ব বজায় রেখে আমার এই প্রতিবাদলিপি প্রকাশ করে সঠিক তথ্য জনসমক্ষে তুলে ধরবেন। সবার প্রতি বিনীত অনুরোধ—এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যের পক্ষে থাকুন।