চিরিংগায় অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৬ দোকানে জরিমানা
6 shop fines
ভেজাল, ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার ৭ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পরিচালিত অভিযানে ৬ বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ২৪০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া হোটেলগুলোকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলো। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।