উখিয়ায় ইউপি সদস্যদের মরদেহ উদ্ধার

The body was recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুলাই ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুলাই ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন
উখিয়ায় ইউপি সদস্যদের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় একজন ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় একজন ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

মঙ্গলবার ৮ জুলাই দুপুরে মনখালী এলাকার একটি ছড়া (প্রবাহমান ক্ষুদ্র জলধারা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কামাল উদ্দিন দুর্জয় মনখালী গ্রামের বাসিন্দা, মরহুম ছিদ্দিক আহমদের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য এবং উখিয়া উপজেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পরিবারের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার পর থেকে কামাল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মনখালীর পাশে একটি ছড়ায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শোক জানিয়ে অবিলম্বে হত্যাকরিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম।