এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

SSC and equivalent exam results
নিজস্ব প্রতিবেদক: ১০ জুলাই ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১০ জুলাই ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ, পাসের হার ৬৮.৪৫
............সংগৃহীত ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৮.৪৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করা হয়। 

এবার ঢাকা শিক্ষা বোর্ড পাসের হার ৬৭.৫১, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২.০৭, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭.৬৩, যশোর শিক্ষা বোর্ড ৭৭.৬৯, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩. ৬০, সিলেট শিক্ষা বোর্ডে ৬৮.৫৭, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৬.৩৮, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৭.০৩, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৪৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।