প্রিয় সহকর্মীর পরিবারের পাশে থাকবে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ

Late Kamal Hossain
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ জুলাই ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ জুলাই ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন
প্রিয় সহকর্মীর পরিবারের পাশে থাকবে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ
প্রিয় সহকর্মীর পরিবারের পাশে থাকবে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মরহুম কামাল হোসাইন এর রূহের মাগফিরাত কামনায় পরিষদ পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ জুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন পরিষদ সচিব নুর মোহাম্মদ তরিকুল ইসলাম, স্মৃতি চারণ করেন ইউপি সদস্য যথাক্রমে মোহাম্মদ হোসাইন সিকদার, আজিজুল হক, জাকের হোসাইন, শামসুল আলম, ফরিদা ইয়াছমিন (প্যানেল চেয়ারম্যান-৩), মর্জিনা আক্তার ও রুজিনা আক্তার। 

শোক প্রকাশ করেন ইউপি সদস্য শাহাবুদ্দিন ও জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ও দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, ইউপি সদস্য হাফেজ জালাল আহমদ। 

বক্তব্যে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা বলেন, আমরা একজন প্রিয় সহকর্মী হারিয়েছি। যিনি ছিলেন সৎ, অন্যায়ের প্রতিবাদী ও গণমানুষের সেবক। খুনিদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করার আহবান জানান ইউপি সদস্যবৃন্দ। নিহত মরহুম কামাল মেম্বারের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন পরিষদ পরিবার।