১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

Government sends 18 judges to retirement
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ১০:৪১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ১০:৪১ অপরাহ্ন
১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
............সংগৃহীত ছবি

অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অর্ন্তর্বতী সরকার। এর মধ্যে শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহাও রয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।