কক্সবাজার এসপির ঈদগাঁও থানা পরিদর্শন ও কবর জিয়ারত

SP visits Eidgaon police station and visits grave
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ জুলাই ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ জুলাই ২০২৫ ০১:৫৪ অপরাহ্ন
কক্সবাজার এসপির ঈদগাঁও থানা পরিদর্শন ও কবর জিয়ারত
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন ঈদগাঁও থানা পরিদর্শন করেছেন। তিনি বার্ষিক পরিদর্শন সম্পন্ন করে ঈদগাঁও উপজেলার জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী নুর মোস্তফা ও নুরুল আমিনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার ১০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ পরিদর্শনকালে পুলিশ সুপার শহীদদের মা-বাবা ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের আর্থিক অনুদান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার প্রদান করেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ, জুলাই বিপ্লবে অংশগ্রহনকারী ছাত্র-জনতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।