আঞ্চলিক সড়কের ৩শ মিটার সড়কের সংস্কারের জন্য ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে

Vehicles risk driving to repair 300 meters of road
মুক্তার হোসেন গোদাগাড়ীঃ ১২ জুলাই ২০২৫ ০২:৩১ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন গোদাগাড়ীঃ ১২ জুলাই ২০২৫ ০২:৩১ অপরাহ্ন
আঞ্চলিক সড়কের ৩শ মিটার সড়কের সংস্কারের জন্য ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে
আঞ্চলিক সড়কের ৩শ মিটার সড়কের সংস্কারের জন্য ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট- মুন্ডুমাল আমনুরা আঞ্চলিক সড়কের ভুষনা- চান্দুরিয়া অংশের মাত্র ৩শ মিটার সড়ক দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে ঝুঁকি নিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে  করে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে।এ সড়কটি দিয়ে রাজশাহী- আমনুরা ও গোদাগাড়ী-তানোর ভায়া মুন্ডুমালা এলাকার শত শত যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে। দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে সড়কটিতে এখন কাদামাটি ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।

গরু ব্যবসায়ী নুরুল ইসলাম ও বাদল হোসেন বলেন, আমাদের দুর্ভোগে কোন শেষ নেই। বৃষ্টির সময় রাস্তায় কাদামাটি জমে থাকার কারণে গরুর ভর্তি গাড়ী নিয়ে ঝুকির মধ্যে থাািক। তাই অল্প রাস্তা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয় এজন্য যথাযথ কর্তৃপক্ষর কাছে আবেদন জানাই।

অটো চালক মুখলেস বলেন, এই রাস্তায় খানাখন্দের কারণে গাড়ি চালাতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সড়ক আর কত খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেবে প্রশ্ন তার।

এ বিষয়ে রাজশাহী সড়ক জনপদ বিভাগের(সওজর) নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবহিত আছি।সড়কটি দ্রুত সংষ্কারের ব্যবস্থা নেয়া হবে।