র‌্যাবের অভিযানে ডাকাত শাহীনের কথিত ক্যাশিয়ার ও গ্রুপ সদস্য গ্রেফতার

Shaheen's alleged cashier and group member arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৩ জুলাই ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৩ জুলাই ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন
র‌্যাবের অভিযানে ডাকাত শাহীনের কথিত ক্যাশিয়ার ও গ্রুপ সদস্য গ্রেফতার
র‌্যাবের অভিযানে ডাকাত শাহীনের কথিত ক্যাশিয়ার ও গ্রুপ সদস্য গ্রেফতার

কক্সবাজারের রামুর গর্জনিয়ার শীর্ষ সন্ত্রাসী, ডাকাত শাহীনের কথিত ক্যাশিয়ার ইকবাল এবং শাহীন গ্রুপের সক্রিয় সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, কক্সবাজার জেলা দেশের সীমান্ত এলাকা ও পর্যটক কেন্দ্রীক হওয়ায় অপরাধ প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র, অপহরণ, জমি দখল, গরু চোরাচালান, সুপারি ও সিগারেট চোরাচালান এবং স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। তাছাড়া রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান সম্পদ ছিনতাই ও ডাকাতির ফলে জনসাধারন সবসময় আতংকে থাকে। তার মধ্যে শাহীন বাহিনী অন্যতম। ডাকাত শাহীন তার অপকর্ম পরিচালনার জন্য প্রায় ৪০-৪৫ জনের অধিক বেতনভুক্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তুলেছে। উক্ত ক্যাডার বাহিনী দিয়ে রামু (গর্জনিয়া, কচ্ছপিয়া) ও নাইক্ষ্যংছড়ি এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এসব সক্রিয় সদস্যের মধ্যে জাহাঙ্গীর ও শাহীনের কথিত ক্যাশিয়ার ইকবাল অন্যতম। 

র‌্যাবের অনুসন্ধান ও চলমান অভিযানের ধারাবাহিকতায় শনিবার ১২ জুলাই বিকালে র‌্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী জাহাঙ্গীরকে আটক করেছে সক্ষম হয়। 

অপরদিকে একইদিন সন্ধ্যায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার বিজিপি ক্যাম্পের সিকদার পাড়া এলাকা থেকে শাহীন ডাকাতের একান্ত নির্ভরযোগ্য ক্যাশিয়ার ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হল জাহাঙ্গীর আলম (৪৪), পিতা-মোঃ ইসলাম, থোয়ইংগা কাটা, গর্জনিয়া এবং ইকবাল (৪০), পিতা-মৃত মোহাম্মদ হোসাইন, মাঝিরঘাটা, ৬নং ওয়ার্ড, গর্জনিয়া, রামু। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানায় হস্তান্তর করা হয়েছে।