কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

World Population Day
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ জুলাই ২০২৫ ০৪:০৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ জুলাই ২০২৫ ০৪:০৩ অপরাহ্ন
কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন' প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।

'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন' প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। 

সোমবার ১৪ জুলাই সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মােহাম্মদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহীন মিয়া, জেলা পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো: শাহ আলম ও খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: নাসির উদ্দিন।

অনুষ্ঠানে জনসংখ্যা দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা: মো: নুরুস সাফা চৌধুরী।

প্রতি বছরের মতো এবারও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান নির্বাচিত করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী : আশরফা জাহান সিদ্দিকা, ২/ক, ইউনিট, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

পরিবার পরিকল্পনা পরিদর্শক : হাসান আলী, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

পরিবার কল্যাণ পরিদর্শিকা : মিতা বড়ুয়া, বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টেকনাফ, কক্সবাজার।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার:

মোঃ মোশাররফুল ইসলাম, শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র:

বাহারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

ইউনিয়ন পরিষদ : বাহারছড়া ইউনিয়ন পরিষদ, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

উপজেলা পরিষদ : কক্সবাজার সদর উপজেলা পরিষদ, কক্সবাজার সদর, কক্সবাজার।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র কক্সবাজার : মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কক্সবাজার, ডা: সিরাজাম মুনিরা।

বেসরকারী সংস্থা (সিবিডি ভিত্তিক): আরটিএম ইন্টারন্যাশনাল, উখিয়া, কক্সবাজার।

বেসরকারী সংস্থা (ক্লিনিক): আরটিএম ইন্টারন্যাশনাল, টেকনাফ, কক্সবাজার।

সদরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: সাদিক আল্লাম আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।