ছিনতাইকারী চক্রের দলনেতা 'বাদশা ও সাদমান' গ্রেফতার

'King and Sadman' arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৫ জুলাই ২০২৫ ০২:৫২ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৫ জুলাই ২০২৫ ০২:৫২ অপরাহ্ন
ছিনতাইকারী চক্রের দলনেতা 'বাদশা ও সাদমান' গ্রেফতার
ছিনতাইকারী চক্রের দলনেতা 'বাদশা ও সাদমান' গ্রেফতার

অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি এবং ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, গতকাল দুপুরে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে ছিনতাইকারী চক্রের দলনেতা সাগর বাদশা এবং দুর্ধর্ষ ছিনতাইকারী সাদমান শিহাব কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত খবরে আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে তাদের। 

গ্রেফতার সাগর বাদশা (২৯) বরিশাল গৌরনদী লক্ষণকাঠীর শহিদ মাঝির পুত্র এবং সাদমান শিহাব (৩০) কক্সবাজার পৌরসভার টেকপাড়া (সিকদার মহল) এর মঞ্জুর আলম প্রঃ মুজা আলমের পুত্র। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।