ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত
“কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ জুলাই) ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে সকাল ১০ ঘটিকায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়। বিশ্ব যুব দক্ষতা দিবসে ফিউচার ক্যারিয়ার পথ ফর টেকনিক্যাল ইডুকেশন, রচনা প্রতিযোগিতা, ইউসেপ থেকে পাস করা সাবেক সাকশেস ছাত্র-ছাত্রীদের সাফল্যগল্প, যুব দক্ষতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহী, পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ আলী চৌধুরী, ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের হেড অব টিভিইটি মোঃ খানুজ্জামান, সোশ্যাল ইনক্লুশন এ্যান্ড এমপ্লয়মেন্ট টিম লিডার, মোঃ হারুন-অর-রশিদ সহ ইউসেপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দিবসটি পালন যাতে সার্থক হয় সেদিকে সকলকে আহ্বান করে সমাপ্তি ঘোষনা করা হয়।