গোদাগাড়ীতে অনুষ্ঠিত‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কমিউনিটি স্কুল

'Gender and climate justice'
ছোটন সরদার ১৫ জুলাই ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৫ জুলাই ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে অনুষ্ঠিত‘জেন্ডার  ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কমিউনিটি স্কুল
গোদাগাড়ীতে অনুষ্ঠিত‘জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কমিউনিটি স্কুল

গোদাগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘জেন্ডার  ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল। ১৫ জুলাই মঙ্গলবার ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন হলরুমে অনুষ্ঠিত হয় এই কমিউনিটি স্কুল কর্মশালা।

প্রশিক্ষণের  প্রশিক্ষক ছিলেন রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়কারী সুরাইয়া বেগম। তিনি অংশগ্রহণমূলক পদ্ধতিতে ইন্টার‌্যাক্টিভ গেম ও দলীয় কাজের মাধ্যমে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার মৌলিক ধারণা উপস্থাপন করেন।

রাজশাহীর  উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, বারসিক (BARCIK), কাকন বহুমুখী উন্নয়ন সংস্থা, রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, LOFS বাংলাদেশ, ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক ও স্থানীয় উন্নয়ন সংগঠনের প্রতিনিধীরা  অংশগ্রহণ করে।

জলবায়ু পরিবর্তন ও লিঙ্গভিত্তিক বৈষম্যের পারস্পরিক সম্পর্ক অনুধাবন,সমন্বিত সমাধান খুঁজে পেতে অংশগ্রহণকারীরা উৎসাহিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।এই ধরনের প্রশিক্ষণ তাদের কাজের ক্ষেত্রকে আরও জেন্ডার ও জলবায়ু সংবেদনশীল করে তুলবে বলে জানান তারা।কর্মশালায় অতিথি ছিলেন উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা শারমিন, রোসা লাক্সেমবার্গ স্টিফটুং (RLS)-এর প্রোগ্রাম ম্যানেজার ভিনোদ কষ্টি। পল্লী উন্নয়ন অফিসার সুলতানা শারমিন  সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কীভাবে সমন্বিতভাবে কাজ করে জলবায়ু ও জেন্ডার ন্যায্যতার  বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, "এ ধরনের উদ্যোগ সরকারি কাঠামোর সঙ্গে বেসরকারি প্রচেষ্টাকে যুক্ত করে মাঠপর্যায়ে কার্যকর পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।ভিনোদ কষ্টি আন্তর্জাতিক পর্যায়ে জেন্ডার ও জলবায়ু ন্যায্য তার গুরুত্ব তুলে ধরেন ও স্থানীয় পর্যায়ে কার্যকর ও বাস্তবায়নের ওপর জোর দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সুপারিশ দেওয়া হয়, যাতে তারা নিজেদের চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতার চর্চা নিশ্চিত করে।

এই কর্মসূচি  পরিচালনায় সমন্বয় করেন রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, এনিমেটর অপু রাম দাস। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্ব পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের অভিমত সংগ্রহ করেন।

কমিউনিটি স্কুলটি স্থানীয় উন্নয়নকর্মীদের জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজক ও অংশগ্রহনকারীরা প্রত্যাশা করেন।