জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ১৬ জুলাই বুধবার বিকেল পাঁচটায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক জনাব হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন (রাবি)ফোকলর বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড.আমিরুল ইসলাম কনক,রাজশাহী জেলা কালচারাল অফিসার মো:শাহাদৎ হোসেন,একাডেমির নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার প্রমুখ। শুরুতেই শহীদদের আত্মার শান্তিতে দোয়া প্রার্থনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আ আল মামুন বলেন, জুলাই ছিল সৈরাচারী শাসকের পতনের আকাঙ্খা। আজকের এই দিনেই আবু সাঈদ পুলিশকে বুক পেতে দিয়েছে এই ভেবে,এই জীবনের মূল্য নেই।কারণ মৃত্যুই সৈরাচার পতনের একমাত্র পথ।তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থান শুধু ছাত্রদের জন্য হয়নি, দিনমজুর,রিক্সাচালক, সাধারন জনগন সকলের জন্য হয়েছে।এজন্য বলা যায় জুলাই আমাদের স্বপ্ন দেখায়।
আলোচনায় বক্তারা বলেন শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে জীবন দিয়েছে দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনতেই জুলাইয়ে দেশের তরুনরা জীবন দিয়েছে,এজন্য তাদের শ্রদ্ধার স্মরণে সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা একাডেমির উপ-পরিচালক জনাব বেঞ্জামিন টুডু,বাংলা গানের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু,নাট্য প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা,সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন ও কর্মীবৃন্দ।
একাডেমির পরিচালক মহোদয় জুলাই শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।