ভৈরবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভৈরব উপজেলায় আব্দুল আজিজ পৌর মাতৃসদনে বাংলাদেশ সেনাবাহিনীর ও স্থানীয় প্রশাসনের উদ্যােগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেবা বিনামূল্যে ঔষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীন সংমিশ্রিত ১৯ আর্টিলারি বিগ্রেডের ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসক দলের মাধ্যমে ৬ শ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ ও ৬০ টি চশমা বিতরণ করা হয়। রোগীদের জন্য সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ, গাইনি, রক্তের গ্রুপ নির্ণয় মেডিসিন ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেনাপ্রধানের দিকনির্দেশনায় অনুপ্রানিত হয়ে দেশের অসহায় জনগণের সেবায় এ ধরণের কর্মসূচী নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।