চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ,অনলাইনে আবেদন

Meghna Group of Industries Jobs
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ১২:২৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৯ জুলাই ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ,অনলাইনে আবেদন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিভিল (মেঘনা হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড) বিভাগ সাইট ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার

বিভাগ: সিভিল- মেঘনা হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সিভিল

অন্যান্য যোগ্যতা: প্রকল্প সমন্বয়, সাইট তত্ত্বাবধান এবং মান নিয়ন্ত্রণে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৫