টেকনাফে অস্ত্রসহ গ্রেফতার ৫
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী পাইপ গানসহ ৫ জন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো: জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানিয়েছেন, শনিবার রাত ১১টা ৫ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী পাইপ গান ও ৩টি শর্টগানের কার্তুজসহ ৫ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলায় দায়ের করা হয়েছে।
গ্রেফতাররা হল আব্বাস উদ্দিন (৪২), পিতা-নুরুল কবির, সাকিবুল ইসলাম (২২), পিতা-আব্দুল হাকিম ভুট্টো, ফরহাদ মিয়া (১৯), পিতা-সফি আলম, আব্দুল হাকিম পাড়া, ৮নং ওয়ার্ড, কোনাখালী, চকরিয়া, মোঃ রবিউল হোসেন (২৭), পিতা-মৃত ইউনুছ আহাম্মদ, ডেমুশিয়া, ২নং ওয়ার্ড, চকরিয়া ও মোঃ তাওসিফ (১৯), পিতা-সাহাব উদ্দিন, ডেমুশিয়া, ১নং ওয়ার্ড, চকরিয়া।