কক্সবাজার রেলওয়ে স্টেশনে র্যার-১৫ এর ডগ স্কোয়াড টিমের মাদক নির্মূলে বিশেষ অভিযান
কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল চালু হওয়ার পর থেকে ব্যবসায়ী ও কারবারিদের অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি কক্সবাজার থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা ও মাদকের পাচার বেড়ে যাওয়ায় র্যাব-১৫, কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা আসছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত লাগেজ স্ক্যানার, যাত্রী তল্লাশীর সুযোগ না থাকায় তার সহায়ক হিসেবে র্যাব-১৫ ডগ স্কোয়াড দ্বারা তল্লাশী কার্যক্রম চলমান রেখেছে। র্যাব-১৫ উক্ত স্টেশনে যাতে মাদকসহ ইয়াবা পাচার রোধ করা যায় সে ব্যাপারে নজরদারী বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় ২০ জুলাই সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি দল ডগ স্কোয়াডসহ কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র এবং সন্দেহভাজন এলাকায় নিবিড় তল্লাশি চালায়। বিশেষ করে ট্রেন আগমন ও প্রস্থানের সময় এই নজরদারি জোরদার করা হয়।
এই অভিযানের মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কার্যকলাপ রোধে র্যাবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে র্যাব বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
র্যাব সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের মাদক নির্মুল ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করবে জানান অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার - সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।