কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

4 drug dealers arrested with 1.5 lakh yaba
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুলাই ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুলাই ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন
কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার র‌্যাব-১৫ বিশেষ অভিযান চালিয়ে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদ পাওয়া যায় টেকনাফ সদরের ৩নং ওয়ার্ডের তুলাতলী ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর অভিযানিক দল ছদ্মবেশে উল্লেখিত স্থানে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সুলতান আহাম্মদ এর ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে এসব ইয়াবাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের আরো ৩ সহযোগী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হল মোঃ আব্দুস সালাম (৩৩), পিতা-আব্দুল হাকিম, মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা-মৃত ফরিদ আলম, মোঃ নজরুল ইসলাম প্রঃ কালু (৩৪), পিতা-মৃত আহাম্মদ হোসেন, মোঃ সামছুল আলম (৫২), পিতা-মৃত অলি আহাম্মদ, তুলাতলী, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর। উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।