সাবরাং এ ৫০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
50,000 yaba dealers arrested
কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, সোমবার সকালে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর অভিযানিক দল সুনির্দিষ্ট গোপন সংবাদ এর ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসব ইয়াবাসহ ওই কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল ফয়েজ (৪১) সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার মমতাজ মিয়ার পুত্র।
উদ্ধার ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।